Tranding
রাজ্যের খবর / October 24, 2025

আদালতের মুখোমুখি ‘চটি চাটা বীর হনুমান’, বিকাশ বাবুর প্রশ্নবাণে বিপাকে পড়তে পারেন তিনি

নিজস্ব সংবাদদাতা: কলকাতা, ২৪ অক্টোবর —

একসময় সিপিআই(এম) নেতৃত্বের গালে চড় মেরে ‘বীরত্ব’ প্রদর্শন করা সেই বিতর্কিত ব্যক্তি — যাকে রাজনৈতিক মহল ব্যঙ্গ করে ‘চটি চাটা বীর হনুমান’ নামে অভিহিত করেছে — এবার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে চলেছেন। মামলার শুনানিতে তাঁকে মুখোমুখি হতে হবে সিপিআই(এম)-এর প্রবীণ নেতা বিকাশ বাবুর কঠিন প্রশ্নের।

দলীয় সূত্রে খবর, সিপিআই(এম) নেতৃত্ব ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, “শুধু দেখ, কেমন লাগে।” তাঁদের আরও দাবি, ওই ব্যক্তির “যে হাতে চড় মেরেছিল, সেই হাত দিয়ে যেন আর কাউকে স্পর্শ করতে সাহস না হয়, তার উপযুক্ত ব্যবস্থা আদালত নিক।”

এই প্রসঙ্গে বিকাশ বাবু সাংবাদিকদের বলেন, “মারবো কম, দৌড় করাবো বেশি।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মন্তব্যে ইঙ্গিত স্পষ্ট — অভিযুক্তকে আইন ও যুক্তির দৌড়ে ক্লান্ত করতে চান বিকাশবাবু।

রাজ্যের রাজনৈতিক মহলে এখন নজর আদালতের রায়ের দিকে। একই সঙ্গে প্রশাসনিক মহলে উঠেছে প্রশ্ন — রাজ্যের একাংশ পুলিশকর্মী কি সত্যিই ‘দলদাসে’ পরিণত হয়েছেন? তাঁদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে যে জনমনে ক্ষোভ বাড়ছে, তা নিয়েও সংশয় নেই।

আদালতের পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী সপ্তাহে। এখন দেখার বিষয়, এই ‘চটি চাটা বীরত্ব’-এর পরিণতি কতটা গুরুতর হয় আদালতের চোখে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.