Tranding
মধ্যপ্রাচ্য / September 18, 2025

শাঁকপুর প্রাথমিক বিদ্যালয়ে গল্প বলা প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, কেশপুর (পশ্চিম মেদিনীপুর):
শাঁকপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তৃতীয় বর্ষ গল্প বলা প্রতিযোগিতা। রেনেসাঁ আর্টিস্ট এন্ড রাইটার্স অ্যাসোসিয়েশন (RAWA), পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা এবছর বিদ্যালয়ের ষষ্ঠ বর্ষে পদার্পণ করল।

অনুষ্ঠানটি শুরু হয় উদ্বোধনী নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগত ভাষণ দেন এবং বিশ্বরূপ মুখোপাধ্যায় মহাশয় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন।

এবারের প্রতিযোগিতায় বাছাই করা ৩৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তারা প্রভাত রঞ্জন রায়ের লেখা “বজ্জাত বিড়াল” গল্পটি পরিবেশন করে।

বিচারকের আসনে ছিলেন কাজরী বসু, কল্পনা গিরি, অনুপমা দাস ও শুভাশিস সাউ। ছাত্র-ছাত্রীদের পরিবেশনা তারা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশংসা করেন। কাজরী বসু ম্যাডাম বিশেষ পরামর্শমূলক বক্তব্য রাখেন ও বিদ্যালয়ের সাফল্যের প্রশংসা করেন।

ফলাফল:

  • প্রথম – সোনিয়া পারভিন

  • দ্বিতীয় – রাবিয়া খাতুন

  • তৃতীয় – রুকাইয়া খাতুন

  • চতুর্থ – সারিকা খাতুন

  • পঞ্চম – রুপসানা পারভিন

প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট ও কলম উপহার দেওয়া হয়। এছাড়া প্রথম পাঁচজন বিজয়ীকে স্মারকও প্রদান করা হয়।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.