Tranding
রাজ্যের খবর / November 30, 2025

ওয়াক্‌ফ প্রোপার্টি নথিভুক্তিকরণে জটিলতা: উম্মিদ পোর্টাল সরলীকরণ ও সময়সীমা বৃদ্ধির দাবিতে ডেপুটেশন দেবে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম

কলকাতা, ৩০ নভেম্বর ২০২৫: ওয়াক্‌ফ প্রোপার্টি উম্মিদ পোর্টালে নথিভুক্তিকরণে জটিলতা ও সময়স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগামী ১ ডিসেম্বর ২০২৫, সোমবার, বেলা ১টা রাজ্য ওয়াক্‌ফ বোর্ডে ডেপুটেশন দেওয়ার ঘোষণা করেছে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম।

ফোরামের সভাপতি মণ্ডলীর আহ্বায়ক মো. নুরুদ্দিন এক বিবৃতিতে জানান, কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ৫ ডিসেম্বর ২০২৫-এর সময়সীমা ঘনিয়ে এলেও পশ্চিমবঙ্গসহ দেশের বহু ওয়াক্‌ফ প্রোপার্টি এখনো উম্মিদ পোর্টালে নথিভুক্ত হয়নি।

ফোরামের দাবি, এ বিলম্বের পেছনে রয়েছে কয়েকটি যৌক্তিক কারণ—

পোর্টালের অতিরিক্ত জটিলতা

অতিরিক্ত নথির চাহিদা

সঠিক গাইডলাইন না থাকা

পর্যাপ্ত সময় না পাওয়া

কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামসহ একাধিক সংগঠন রাজ্য ওয়াক্‌ফ বোর্ডকে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করলেও এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ।

গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভাপতি মণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয়, দু’টি প্রধান দাবিকে সামনে রেখে রাজ্য ওয়াক্‌ফ বোর্ডে ডেপুটেশন দেওয়া হবে। দাবিগুলো—

১. উম্মিদ পোর্টাল সরলীকরণ করে ওয়াক্‌ফ প্রোপার্টি নথিভুক্তিকরণ সহজ করা।

২. কমপক্ষে ছয় মাস সময়সীমা বৃদ্ধি করা।

ফোরামের আশা, রাজ্য ওয়াক্‌ফ বোর্ড রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে এই দাবিগুলোর বাস্তবায়নে উদ্যোগ নেবে।

ফোরাম সব সদস্য সংগঠনের নেতৃত্বকে আহ্বান জানিয়েছে সোমবার বেলা ১টায় টিপু সুলতান মসজিদে উপস্থিত থাকার এবং এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এই নিউজটা থেকে একটা হেডলাইন বার করে দাও

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.