বাংলাভাষী নাগরিকদের পুশব্যাকের প্রতিবাদে বনগাঁয় কংগ্রেসের বিশাল বাইক মিছিল
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, শ্রীমতি ইন্দিরা গান্ধী ইচ্ছুক শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দিয়েছিলেন। আর এখন মোদী শাসনে, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বিএসএফ এর হাতে তুলে দিয়ে-তাঁদের বাংলাদেশ সীমান্তে ধাক্কা দিয়ে (পুশ ব্যাক) পাঠিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্ট অন্তঃসত্ত্বা সোনালী বিবিদের ফিরিয়ে নিয়ে আসার আদেশ দেওয়ার পরেও, মোদী সরকার ওঁদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে, যাতে তাঁরা ফিরতে না পারে।
এসআইআর লাগু হওয়ার পরে, বনগাঁ মহকুমায় মতুয়া এবং সংখ্যালঘু সমাজের মধ্যে বিভ্রান্তি বেড়েছে। জাতীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ মতুয়া সমাজকে সামনে রেখে বিজেপি-টিএমসির ভোটের রাজনীতি মানুষ এখন বুঝে গেছে। তাঁরাও বিকল্প চাইছেন।
এই সব ইস্যুকে সামনে রেখে, আজ উত্তর ২৪ পরগনা(গ্রামীণ) জেলা কংগ্রেসের উদ্যোগে বনগাঁ কংগ্রেস অফিস থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত এক বিশাল বাইক মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিরোধী দলের নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, জেলা কংগ্রেস সভানেত্রী ইন্দ্রানী দত্ত চট্টোপাধ্যায়, রাজ্য যুব কংগ্রেস নেতা কাশিফ রেজা, প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বদেব কর্মকার, আনিসুর রহমান, কাবিল শেখ, উত্তর ২৪ পরগনা শহর যুব কংগ্রেস সভাপতি ভাই অলিভ, কংগ্রেস নেতা কৃষ্ণপদ চন্দ এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু বিশিষ্ট নেতৃত্ববর্গ। এই নিউজটার থেকে শিরোনাম বের করো