Tranding
রাজ্যের খবর / November 7, 2025

নাগরিকত্বের দাবিতে মতুয়া মহাসংঘের অনশন মঞ্চে কংগ্রেস নেতৃত্বের উপস্থিতি

নাগরিকত্বের দাবিতে ভারত মতুয়া মহাসংঘের অনশন মঞ্চে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা (গ্রামীণ) কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রানী দত্ত চট্টোপাধ্যায় প্রমুখ। 

SIR আবহে মতুয়া সমাজের প্রায় সবাই আতঙ্কিত। ভারতের নির্বাচন কমিশন যে ১১টি কাগজের অন্ততঃ ১টি দেখাতে বলেছে, সেই কাগজ মতুয়া সমাজ কোথায় পাবে ? এই প্রক্রিয়াতে লক্ষ লক্ষ মতুয়া ভোটারের নাম বাদ পড়বে। 

এই প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি তাঁদের আশ্বস্ত করেন যে, কংগ্রেস মতুয়া ভাই-বোনদের এই লড়াইয়ের শরিক হয়ে থাকবে। এমনকি রাহুল গান্ধী এই ঠাকুরবাড়িতে আসবেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.