দুর্গাপুর কাণ্ডে বিতর্ক: সৌগত রায়ের মন্তব্য, “মেয়েরা রাত গভীরে কলেজ থেকে বেরোবেন না”
দুর্গাপুরে এক বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, “মেয়েদেরও রাতে কলেজ থেকে বেরোনো উচিত নয়, পুলিশ প্রতি ইঞ্চিতেই সুরক্ষা দিতে পারে না। মেয়েদের সাবধান থাকা প্রয়োজন।”
সৌগতর এই বক্তব্যের পর রাজ্য রাজনীতি আবার উত্তপ্ত। বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা নিরাপদ রাজ্য। আর দলের সাংসদ বলছেন মেয়েদের সাবধান থাকা উচিত—এতে দ্বিচারিতা দেখা যাচ্ছে।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেন, “দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সৌগতের বক্তব্য সামঞ্জস্যপূর্ণ।”
পুলিশ ইতিমধ্যেই অভিযোগ অনুযায়ী পাঁচজনকে গ্রেফতার করেছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, “নারীর উপর নির্যাতন শুধু বাংলায় নয়, সারা দেশে ঘটে। বাংলায় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উল্লেখ করেছেন, বেসরকারি মেডিক্যাল কলেজগুলির দায়িত্ব আছে ছাত্রছাত্রীদের নিরাপদ রাখার।
ছবি :আনন্দবাজার