আরএসএসের ‘ব্রিটিশ শংসাপত্র’ ঘিরে বিতর্ক: স্বাধীনতা আন্দোলনে অংশ না নেওয়ার স্বীকারোক্তি প্রকাশ্যে
নিজস্ব প্রতিবেদন:
নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ)-এর একটি পুরনো সরকারি নথি। জানা গিয়েছে, ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র দফতরের এক শংসাপত্রে আরএসএস সম্পর্কে লেখা ছিল— “RSS did not participate in any anti-British movement from 1925 to 1947” অর্থাৎ ১৯২৫ থেকে ১৯৪৭ পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের কোনও পর্বেই আরএসএস অংশ নেয়নি।
এই তথ্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকরা প্রশ্ন তুলেছেন— যেই সংগঠন ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নেয়নি, তারা আজ স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকার দাবি করে কীভাবে দেশপ্রেমের পাঠ দিচ্ছে?
বিরোধীরা সরাসরি বিজেপি ও আরএসএসকে ‘ব্রিটিশদের দালাল দল’ বলে কটাক্ষ করেছেন। তাদের অভিযোগ, “যাদের হাতে ব্রিটিশ সরকারের দেওয়া গর্বের শংসাপত্র, তারাই আজ অন্যদের দেশদ্রোহী তকমা দেয়!”
উল্লেখযোগ্যভাবে, আরএসএসের সঙ্গে যুক্ত বহু নেতা স্বাধীনতার ইতিহাসে নিজেদের অবদান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্নের মুখে। মোদির ডিগ্রি নিয়ে বিতর্ক থামার আগেই এবার আরএসএসের ব্রিটিশ-যুগের এই শংসাপত্র নয়া আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মন্তব্য, “যারা স্বাধীনতা সংগ্রামে শহিদদের পাশে ছিল না, আজ তারাই লালকেল্লার মঞ্চে দেশপ্রেমের ভাষণ দেয়— এটা দেশের লজ্জা, শহিদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
স্বাধীনতা আন্দোলনে আরএসএসের ভূমিকা নিয়ে এই প্রকাশিত নথি নতুন করে ইতিহাসের এক অস্বস্তিকর অধ্যায় সামনে এনেছে।