Tranding
রাজ্যের খবর / September 26, 2025

রাজারহাট থানায় সম্প্রীতি স্টল উপলক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ

রাজারহাট,রাইগাছি মুকামের মুকামী আমীর জনাব কুতুব উদ্দিন আহমেদ সাহেব এর নেতৃত্বে এক প্রতিনিধিদল আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাজারহাট থানায় সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সময় রাজারহাট থানার আইসি জনাবা জোনাকি বাগচি মহাশয়া এবং সেকেন্ড অফিসার অভিজিৎ বিশ্বাস মহাশয় এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। প্রতিনিধিদল সম্প্রীতি স্টলের লক্ষ্য ও উদ্দেশ্য তাঁদের অবহিত করেন।

আমাদের পক্ষ থেকে হ্যান্ডবিল, ফোল্ডার, ছোট ছোট পুস্তিকা ও বাংলা অনুবাদ কুরআন শরীফ তাঁদের উপহার হিসেবে প্রদান করা হয়, যা উনারা আনন্দচিত্তে গ্রহণ করেন।

থানার পক্ষ থেকে সম্প্রীতি স্টলের এই মহতী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত ও সাধুবাদ জানানো হয়।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.