Tranding

খেজুর

খেজুর নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে অনেকদিন থেকেই। ব্যক্তিগতভাবে আমরা খেজুর খুব পছন্দ করি। রোজ সকালে খেজুর আমার প্রাতরাশের প্রায় নিত্যসঙ্গী। যারা নিয়মিত একটু উন্নত মানের খেজুর খান, তারা অনুভব করতে পারেন যে, খেজুর একটি সুপার ফুড।

খেজুরের জগতের প্রথম সারির খেজুরগুলো হল, আজওয়া, আম্বার, মেডজুল, মাবরুম, সাফাবী ইত্যাদি। এগুলোর প্রায় সবকটির ও সবমানের স্বাদই চেখে দেখেছি। এগুলো প্রশ্নাতীতভাবে সেরা স্বাদ ও মানের খেজুর।

তবে, সত্যি বলতে সুগাই খেজুরটিকে আমার ব্যাক্তিগতভাবে দুর্দান্ত লেগেছে। মুখের দিকটা সোনালী সাদা ও দেহের বাকি অংশ বাদামী, এই দ্বৈত রং এর জন্য দেখতে বেশ আকর্ষণীয় লাগে। মিষ্টতা আছে, তবে সেই মিষ্টিতে তীক্ষ্ণতা নেই। ফাইবার ও অন্যান্য পুষ্টিগুণ বেশী, কিন্তু গ্লাইসেমিক সূচক তুলনামূলক কম, তাই একাধারে সুস্বাদু ও স্বাস্থ্যকর।

অবসর সময়ে মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে, চিনির তৈরি কোন মিষ্টি না খেয়ে এই খেজুরটি খেতে পারেন। টেক্সচারে নরম ও মোলায়েম এবং পরিমিত মিষ্টতার জন্য কৃত্রিম চিনিতে তৈরি মিষ্টির বিকল্প হিসাবে অনেকেই এটি 'ডেজার্ট খেজুর' হিসাবে খান।ব্যক্তিগতভাবে মনে হয়, সুগাই এর স্বাদ, সৌন্দর্য, পুষ্টিগুণ অনুযায়ী সুগাই খেজুর মহলে প্রাপ্তির তুলনায় অনেক বেশী প্রশংসা ও কদর দাবী রাখে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.