Tranding
জাতীয় খবর / October 5, 2025

দার্জিলিঙে ভয়াবহ ধস – মৃত্যু ১৭, বিচ্ছিন্ন সিকিম ও কালিম্পং

এক রাতের প্রবল বর্ষণে বিপর্যস্ত দার্জিলিঙ। শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে পাহাড়জুড়ে ধস নেমেছে। এখনও পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে—এর মধ্যে মিরিকে ৯ জন, সুখিয়ায় ৭ জন, এবং বিজনবাড়িতে ১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

মিরিক-দুধিয়ার মাঝে লোহার সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বন্ধ। দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ বিঘ্নিত। তিস্তার জল বেড়ে জাতীয় সড়কে উঠে এসেছে, ভেঙেছে একাধিক সেতু। ফলে সিকিম ও কালিম্পংয়ের সঙ্গে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।

উদ্ধারকাজ চলছে, কিন্তু টানা বৃষ্টিতে তাতে বিঘ্ন ঘটছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, রোহিণী ও দিলারাম রোড সম্পূর্ণ বন্ধ। জিটিএ পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আপাতত টাইগার হিল ও রক গার্ডেন বন্ধ রাখা হয়েছে।

জলবায়ুর প্রভাবে উত্তরের বেশ কিছু নদী বিপদসীমার উপরে বইছে, এবং বন্যপ্রাণীরাও পাহাড় ছাড়িয়ে গ্রামাঞ্চলে চলে আসছে। স্থানীয়রা জানিয়েছেন, এ রকম ভয়াবহ দৃশ্য বহু বছর পর দেখা গেল।

ছবি: আনন্দবাজার

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.