Tranding
আর্ন্তজাতিক / November 28, 2025

হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

হংকংয়ের তাই পো এলাকার আবাসিক কমপ্লেক্স ‘ওয়াং ফুক কোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪। আহত হয়েছেন আরও ৭৬ জন। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছে আল জাজিরা।

গত ৬০ বছরে শহরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলেই মনে করছেন স্থানীয় প্রশাসন। শুক্রবার কর্মকর্তারা জানান, কমপ্লেক্সের চারটি ভবনের আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, মাঝে মধ্যেই ভবন থেকে ধোঁয়া ও স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে।

উদ্ধারকারীরা এখনও ভবনের উপরের তলাগুলোতে আটকে পড়া লোকজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর থেকে কমপক্ষে ২৭৯ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কমপ্লেক্সের বাসিন্দা লরেন্স লি জানান, আগুন লাগার পর তিনি ফোনে তার স্ত্রীকে ঘর থেকে বেরোতে বলেছিলেন। কিন্তু করিডোর এবং সিঁড়িতে ঘন ধোঁয়া জমে থাকায় তিনি আবার ফ্ল্যাটের ভেতর ফিরে যেতে বাধ্য হন। এখনও তার কোনো খোঁজ মেলেনি।

এ ঘটনায় কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কীভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.