Tranding
জেলার খবর / September 19, 2025

উত্তর ২৪ পরগনা দেগঙ্গা ব্লক পেলো "সেনিটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫- ২৬"

অনলাইন বঙ্গ দর্পণ : উত্তর ২৪ পরগনা দেগঙ্গা ব্লক পেলো "সেনিটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫- ২৬" । মূলত ব্লক জুড়ে পুরনো আবর্জনা ও জঞ্জাল সরিয়ে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্যই এই পুরস্কারে পুরস্কৃত হল দেগঙ্গা ব্লক প্রশাসন । কত বৃহস্পতিবার কলকাতায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এ সম্মান গ্রহণ করেন দেগঙ্গা ব্লকের মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফাহিম আলম সাহেব । দীর্ঘদিন থেকে জমে থাকা আবর্জনার কারণে এলাকার পরিবেশের অবনতি ঘটছিল, যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ দেখা যাচ্ছিলো। যার মোকাবিলা করার লক্ষ্যে দেগঙ্গা ব্লক প্রশাসন বিশেষভাবে উদ্যোগ নিয়েছিল প্রশাসনিক পর্যায়ে ও সাধারণ জনগণের সহযোগিতা নিয়ে । এই সম্মান পাওয়ার পর দেগঙ্গা ব্লক প্রশাসন জানিয়েছে ব্লকের প্রতিটি এলাকায় জমে থাকা জঞ্জাল পরিষ্কার এর কাজে আমরা আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কথা মাথায় রেখে আমরা একসাথে কাজ করেছি জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে । পাশাপাশি আরো জানা গিয়েছে আগামী দিনেও এই পদক্ষেপ ধারাবাহিকভাবে চলতে থাকবে দেগঙ্গা ব্লকে জুড়ে এবং যে বা যারা পরিবেশ সুস্থ রাখার পরিবর্তে কোনরকম ভাবে সমস্যা তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে । দেগঙ্গা ব্লকের এই পুরস্কার পাওয়ায় দেগঙ্গার সাধারণ বাসিন্দা সকলেই খুশি । মূলত দেগঙ্গার বর্তমান ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফাহিম আলম দায়িত্বশীল একজন আধিকারিক এবং সমস্ত প্রকল্প ও কার্যাদি তিনি সশরীরে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করেন । মূলত তার উদ্যোগেই এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে বলে দেগঙ্গাবাসীর দাবি ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.