Tranding

১৩ জাহাজ জব্দের পরও গাজামুখী সুমুদ ফ্লোটিলার যাত্রা অব্যাহত

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া বৈশ্বিক নৌবহর “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা”–র ১৩টি জাহাজ ইসরায়েলি বাহিনী জব্দ করলেও অন্তত আরও ৪০টি জাহাজ উপত্যকার দিকে অগ্রসর হচ্ছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, বুধবার রাতে আলমা, আদারা ও সিরিয়াস নামের তিনটি জাহাজে ইসরায়েলি সেনারা প্রবেশ করে। এ সময় সবধরনের নেভিগেশন ও যোগাযোগব্যবস্থা অচল হয়ে যায়। আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে একে “সাইবার হামলা” বলে উল্লেখ করেন।

আল আরাবিয়া জানিয়েছে, আয়োজকরা জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছেন। এদিকে, আদারা নামের জাহাজে থাকা অধিকারকর্মীদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে, যদিও তা স্বেচ্ছায় নাকি জোর করে করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ফ্লোটিলার অফিসিয়াল চ্যানেল জানিয়েছে, জাহাজগুলোকে অবৈধভাবে আটক করা হচ্ছে এবং সামরিক বাহিনী ক্যামেরা বন্ধ করে দিয়েছে।

প্রসঙ্গত, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা–তে রয়েছে প্রায় ৪০টি নৌযান ও ৪৪ দেশের প্রায় ৫০০ প্রতিনিধি। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.