Tranding
জাতীয় খবর / December 7, 2025

গোয়ায় নৈশক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৫—শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

উত্তর গোয়ার বাগা এলাকার বার্চ বাই রোমিও লেনের একটি জনপ্রিয় নাইটক্লাবে শনিবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ক্লাবে। নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন বলে জানা গেছে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

উইকেন্ড হওয়ায় নাইটক্লাবটিতে এ দিন ভিড় ছিল বেশি। ক্লাবের ভিতরে হঠাৎ জোরালো বিস্ফোরণের পর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে আতঙ্কে মানুষ দিকবিদিক ছুটতে শুরু করেন। ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, নিহতদের বেশির ভাগই রান্নাঘরের কর্মী। তিন জন মহিলার দেহও শনাক্ত করা গেছে। ২৩ জনের মধ্যে তিন জন আগুনে পুড়ে মারা গেছেন, বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স-এ লিখেছেন, “গোয়ার অর্পোরায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে উঠুক—এই কামনা করি। মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব সহায়তা করা হবে।”

কেন্দ্র মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। গোয়া সরকারও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.