Tranding

ব্রাজিলে ভয়াবহ টর্নেডোর তাণ্ডব, মৃত ৫, আহত শতাধিক

ব্রাজিলের দক্ষিণাঞ্চল ভয়াবহ টর্নেডোর আঘাতে বিপর্যস্ত। পারানা রাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকু শহরে শুক্রবার বিকেলে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩২ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বিকেলে ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে শহরের প্রায় ৮০ শতাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অসংখ্য বাড়িঘর ও যানবাহন উল্টে গেছে, গাছপালা উপড়ে পড়েছে। দু’জন এখনও নিখোঁজ, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।

পারানার সিভিল ডিফেন্স প্রধান ফার্নান্দো শুনিগ ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, “পুরো শহরটি এখন যেন যুদ্ধক্ষেত্রের মতো।” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, ভেঙে পড়া ঘরবাড়ি, ছিন্ন বিদ্যুৎ তার এবং ধ্বংসস্তূপে পরিপূর্ণ রাস্তাঘাট।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, পারানার পাশাপাশি সান্তা ক্যাটারিনা ও রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যেও আরও ভয়াবহ ঝড়ের আশঙ্কা রয়েছে। সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা জরুরি সহায়তা ও পুনর্গঠনের কাজে তৎপর রয়েছে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.