Tranding

ইরাক যুদ্ধের নেপথ্য কারিগর ডিক চেনির মৃত্যু, বয়স ৮৪ বছর

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মঙ্গলবার ৮৪ বছর বয়সে মারা গেছেন — খবরটি নিশ্চিত করেছে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম।

ডিক চেনি ছিলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়রের প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট (২০০১–২০০৯)। তাঁকে অনেকেই ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া “সন্ত্রাসবিরোধী যুদ্ধ” এবং ২০০৩ সালে ইরাক আক্রমণের প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করেন।

তিনি এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০১২ সালে তাঁর হৃদযন্ত্র প্রতিস্থাপন (হার্ট ট্রান্সপ্লান্ট) করা হয়।

মার্কিন ইতিহাসবিদদের মতে, চেনি ছিলেন আমেরিকার ইতিহাসে অন্যতম ক্ষমতাবান ভাইস প্রেসিডেন্ট।

ওয়াইওমিং অঙ্গরাজ্যের সাবেক কংগ্রেসম্যান এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকা চেনিকে ২০০০ সালের নির্বাচনে টেক্সাসের তৎকালীন গভর্নর জর্জ ডব্লিউ বুশ তাঁর সহপ্রার্থী হিসেবে বেছে নেন।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় চেনি নির্বাহী ক্ষমতা বাড়ানোর পক্ষে সক্রিয় ছিলেন, বিশেষত “ওয়াটারগেট কেলেঙ্কারি” পরবর্তী সময়ে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত হয়ে যাওয়ার পর। তাঁর কার্যালয়কে বলা হতো হোয়াইট হাউস প্রশাসনের মধ্যেই এক স্বাধীন ক্ষমতার কেন্দ্র।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.