Tranding
মধ্যপ্রাচ্য / September 27, 2025

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করলেন কূটনীতিকরা

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণকে কেন্দ্র করে এক বিরল দৃশ্যের জন্ম হলো। তিনি বক্তব্য শুরু করতেই একাধিক দেশের কূটনীতিকরা প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ করেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানায়, গাজায় চলমান যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই ওয়াকআউট অনুষ্ঠিত হয়। নেতানিয়াহু মঞ্চে প্রবেশ করার পরপরই অনেকে দ্রুত বেরিয়ে যান।

এর আগে জাতিসংঘে ফিলিস্তিনি মিশন বিশ্ব নেতাদের চিঠি দিয়ে নেতানিয়াহুর বক্তৃতা বয়কটের আহ্বান জানায়। তারা নেতানিয়াহুকে “যুদ্ধাপরাধী” আখ্যা দিয়ে উল্লেখ করে, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) তার বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি অভিযানে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। ধ্বংস হয়েছে হাজারো ঘরবাড়ি, স্কুল ও হাসপাতাল, আর প্রায় সমগ্র গাজা জনসংখ্যাই অন্তত একবার গৃহহীন হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘের এই পদক্ষেপ বিশ্বমঞ্চে ইসরাইলের বিরুদ্ধে বাড়তে থাকা বিরূপ মনোভাব এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সংহতির প্রতিফলন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.