লিবিয়ায় ঐতিহাসিক বৈঠক: পূর্ব ও পশ্চিমের বাহিনীর মধ্যে যৌথ শক্তি গঠনের উদ্যোগ
লিবিয়ার রাজনৈতিক ও সামরিক ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশটির পূর্বাঞ্চলীয় বাহিনী ও পশ্চিমাঞ্চলীয় মিলিশিয়াদের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সের্তে শহরে। বৈঠকে উপস্থিত ছিলেন লিবিয়ার জাতীয় সেনাবাহিনীর প্রধান ও জেনারেল খলিফা হাফতারের ছেলে খালেদ হাফতার এবং মিসরাতা শহরের কয়েকটি প্রভাবশালী সামরিক গোষ্ঠীর নেতা।
বৈঠকে উভয় পক্ষই একটি “যৌথ বাহিনী” গঠনের বিষয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছায়, যার মূল লক্ষ্য হবে সন্ত্রাসবিরোধী অভিযান এবং অবৈধ অভিবাসন দমন। খালেদ হাফতার বৈঠকে বলেন, “দেশের স্থিতিশীলতা ও ঐক্যের জন্য সেনাবাহিনীর একীকরণ এখন সময়ের দাবি।”
অন্যদিকে, সরকারের সন্ত্রাসবিরোধী বিভাগ জানিয়েছে যে, তাদের কিছু সদস্য বৈঠকে যোগ দিয়েছেন বলে যে গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।