সম্পাদকীয়
আমরা যে সমাজ, দেশ ও বিশ্বে বাস করি তার স্পষ্ট ছবি আমাদের কাছে থাকা দরকার।তা না হলে পরিস্থিতির পেক্ষাপটে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ, নৈতিকতার নিয়ন্ত্রণ ও সংস্কার মুলক পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়। আবার দর্পনের ছবিটা ও যথাযথ হওয়া দরকার । তা না হলে সিদ্ধান্ত গ্রহণ, নৈতিকতার নিয়ন্ত্রণ, সৎকাজের সম্প্রসারণ ও অসৎ কাজের দমন সব কিছুই ভুল পথে চালিত হতে বাধ্য। তাই বঙ্গ দর্পণের সংবাদ মাধ্যম রুপে আত্মপ্রকাশ । মানুষের আত্ম বিকাশের দিকটা ও বঙ্গ দর্পণের কাছে গুরুত্ব পূর্ণ অংশ। সেই হিসাবে থাকছে আধ্যাত্মিক বা ঐশী বার্তা । এই পথের যারা তাপস-তাপসী তাদের জন্য থাকছে গুরুত্ব পূর্ণ জায়গা। সবিশেষে, বঙ্গ দর্পণ সত্যের পক্ষ অবলম্বন করে তুলে আনতে চাই বিশ্বের নিরপেক্ষ ছবি । সেই নিখুঁত ছবির আঙ্গিকে সমস্ত মানুষ যেন সত্যের পক্ষে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে পারে ।
মোঃ আবু হানিফা