Tranding
রাজ্যের খবর / October 26, 2025

সোমবার ঘোষিত হবে এসআইআর সূচি, প্রথম দফায় ১০-১৫ রাজ্য: পশ্চিমবঙ্গেও শুরু প্রস্তুতি

দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে কমিশনের সাংবাদিক বৈঠকে প্রথম দফার সূচি প্রকাশ পেতে পারে। সূত্রের খবর, প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গ-সহ ১০ থেকে ১৫টি রাজ্যে এই কার্যক্রম শুরু হবে।

কমিশন জানিয়েছে, সোমবারের ঘোষণার পরপরই মঙ্গলবার থেকে কাজ শুরু হবে। ১ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন। প্রত্যেক ভোটারের জন্য দুটি ফর্ম থাকবে—একটি ভোটারের কাছে থাকবে, অন্যটি বিএলও ফেরত নেবেন।

এবার প্রায় ৭.৬৫ কোটি ভোটার-এর তথ্য সংশোধনের কাজ হবে বাংলায়। কমিশনের লক্ষ্য—“একজন বৈধ ভোটারও যেন বাদ না যায়, আবার কোনও অবৈধ নাম যেন তালিকায় না থাকে।”

সূত্র অনুযায়ী, বিহারে প্রথম এসআইআর চলাকালীন ৬৫ লক্ষ নাম বাদ পড়েছিল। সেখানকার অভিজ্ঞতার ভিত্তিতেই এবার দেশের অন্যান্য রাজ্যে ধাপে ধাপে প্রক্রিয়া শুরু হচ্ছে। কমিশন আগেই জানিয়েছে, ভোটার তালিকায় থাকা প্রত্যেকের নাম নতুন করে যাচাই হবে এবং নাগরিকত্ব যাচাইয়ের জন্য ১১ ধরনের নথি গ্রহণ করা হবে—যার মধ্যে রয়েছে জন্ম সনদ, শিক্ষাগত শংসাপত্র, পাসপোর্ট, বাসস্থানের প্রমাণপত্র, জমির দলিল এবং আধার কার্ড (শুধু পরিচয়পত্র হিসাবে)। 

ছবি: আনন্দবাজার পত্রিকা 

 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.