Tranding
জাতীয় খবর / September 11, 2025

নেপালের জেল ভাঙা বন্দিদের অনুপ্রবেশে কড়া নজরদারি বাংলার সীমান্তে

বঙ্গ দর্পণ অনলাইন:নেপালে জেল ভেঙে পালানো বহু বন্দি ভারতে প্রবেশের চেষ্টা করছেন। ইতিমধ্যেই বিহার ও উত্তরপ্রদেশ সীমান্তে ৩০ জনকে ধরেছে এসএসবি। বাংলার পানিট্যাঙ্কি সীমান্তেও সতর্কতা জারি হয়েছে। মেচি নদীর ধারে এসএসবি মোতায়েন করা হয়েছে, কারণ ওই এলাকায় কাঁটাতার না থাকায় অনুপ্রবেশের আশঙ্কা বেশি।

রাজ্য প্রশাসন সীমান্তবর্তী থানাগুলিকে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, কেউ অনুপ্রবেশ করলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে হবে।

এদিকে নেপাল থেকে আটকে থাকা ভারতীয়রা পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শতাধিক মানুষ ভারতে প্রবেশ করেছেন পরিচয়পত্র যাচাইয়ের পর। সীমান্তে জরুরি পরিষেবার ট্রাকও প্রবেশের অনুমতি পেয়েছে।

দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীন প্রকাশ জানিয়েছেন, সীমান্তে হেল্পলাইন ও সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। সীমান্ত নিরাপদ রাখতে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.