Tranding
রাজ্যের খবর / January 22, 2026

খোশদেলপুর হাই মাদ্রাসায় পরিবেশ রক্ষার সচেতনতা রেলি অনুষ্ঠিত

বঙ্গদর্পণ : রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহায়তায় খোশদেলপুর হাই মাদ্রাসার ইকো ক্লাবের উদ্যোগে পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। “দূষণমুক্ত পরিবেশ গড়ি”, “প্লাস্টিক বর্জন করি” এবং “একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান”—এই ধরনের সচেতনতা মূলক স্লোগান নিয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা রেলিতে অংশগ্রহণ করেন।
মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রেলিটি এলাকার গুমা চৌমাথা পর্যন্ত পরিক্রমা করে। রেলির মাধ্যমে সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক, পরিবেশ দূষণের প্রভাব এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি হাবিব সাহাজি ও সম্পাদক সাদিক সাহাজি,মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রউফ দফাদার, সহকারী প্রধান শিক্ষক পারভেজ চৌধুরী, শিক্ষক সিয়ামত আলী, সংগীতা মজুমদার, ডোনা মিত্র, রাজু পাল, শেখ আজহার আলি, শাহানি, ফারুক মল্লিক সহ অন্যান্য শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। বক্তৃতায় অতিথিরা পরিবেশ রক্ষার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ছাত্র-ছাত্রীদের এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি করে অংশগ্রহণের পরামর্শ দেন।
এই রেলির মাধ্যমে পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.