Tranding

সন্দেহভাজন জলদস্যু হামলার আশঙ্কায় সোমালিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠাল ইউরোপীয় ইউনিয়ন

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের পুনরুত্থানের আশঙ্কা দেখা দেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (EU) তাদের অ্যান্টি-পাইরেসি বাহিনী থেকে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। বুধবার সামুদ্রিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুর উপকূলে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে সশস্ত্র হামলা চালানো হয়। হামলাকারীরা জাহাজে উঠতে চেষ্টা করে এবং পরে গুলি চালায়। এটি ২০২৪ সালের পর সোমালিয়া থেকে পরিচালিত প্রথম সন্দেহজনক জলদস্যু আক্রমণ বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সপ্তাহে সিশেলস পতাকাবাহী একটি মাছধরা জাহাজের কাছেও সন্দেহভাজন দ্রুতগামী নৌকা দেখা গেছে।

আরেকটি ঘটনায় একটি ইরানি ফিশিং বোট অজ্ঞাত হামলাকারীদের দখলে নেওয়া হয়েছে বলে জানায় নিরাপত্তা সূত্র।

ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষক সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, দখল হওয়া জাহাজটি সম্ভবত ভবিষ্যৎ হামলায় ব্যবহারের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের “অপারেশন অ্যাটলান্টা” মিশন জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইতিমধ্যে ওই অঞ্চলে নৌবাহিনী মোতায়েন করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে সোমালি জলদস্যুদের কার্যক্রম অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে লোহিত সাগরে ইরান-সমর্থিত ইয়েমেনি হুথি গোষ্ঠীর হামলা আন্তর্জাতিক বাণিজ্যের নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। ২০২৩ সালে গাজার যুদ্ধের পর তারা পশ্চিমা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করেছিল।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.