সুন্নিয়তের এক আলোকবর্তিকার বিদায়
প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদন – অনলাইন বঙ্গদর্পণ :
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, পশ্চিমবঙ্গের সুন্নিয়াতের অন্যতম দিকপাল, আমাদের প্রিয় শ্রদ্ধেয় উস্তাদ, গবেষক, লেখক ও আলেমে দ্বীন আল্লামা মাওলানা মুফতী গোলাম সামদানী রেজভী (মাদ্দাজিল্লাহুল আলী) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর জীবন ছিল দীনের খেদমত, সুন্নিয়াতের প্রচার ও উম্মতের হিদায়েতের এক অবিরাম সংগ্রাম। আজ তাঁর ইন্তেকাল আমাদের সকলের জন্য গভীর বেদনার।
আসুন, আমরা সবাই আল্লাহ পাকের দরবারে দোয়া করি— মহান আল্লাহ যেন তাঁর প্রিয় বান্দাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।