Tranding

ফ্যাসিবাদ: দর্শন, আদর্শ ও অনুশীলন - এম এন রায়ের চিন্তাধারার রূপায়ণ

১৯৩৮ সালে এম এন রায়ের ‘ফ্যাসিজম: ইটস ফিলোসফি, প্রফেসনস অ্যান্ড প্র্যাক্টিস’ বইটি প্রকাশিত হয়। বাংলা অনুবাদে এটি "ফ‍্যাসিবাদ: দর্শন, আদর্শ ও অনুশীলন" নামকরণে দেশব্রতী প্রকাশনা থেকে প্রথম প্রকাশিত হয়। মূল লেখাটির সঙ্গে রায়ের ফ্যাসিবিরোধী প্রচারপত্র এবং দুটি গুরুত্বপূর্ণ বক্তৃতা সংযুক্ত করা হয়েছে। সর্বশেষে, ১৯৯১ সালে সিপিআইএমএল লিবারেশন প্রকাশিত কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস প্রথম খন্ড থেকে এম এন রায়ের সংক্ষিপ্ত জীবনীও যুক্ত করা হয়। দীপঙ্কর ভট্টাচার্যের লিখিত মুখবন্ধ বইটির বিষয়বস্তুকে আরও প্রাসঙ্গিক এবং সময়োপযোগী করে তুলেছে।

এম এন রায়, ইউরোপের ফ্যাসিবাদ সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ করে ভারতের ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে ফ্যাসিবাদের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। কারাবাসের সময়, তিনি নোটবুকে লেখেন, "সনাতনী জাতীয়তাবাদের গেরুয়া পতাকার নিচে স্বরাজ আর রামরাজ্য নয় বরং হিটলার রাজে পরিণত হবে এমন সম্ভাবনাই প্রবল।" এই বইটি বর্তমান ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি এবং জীবন্ত চিন্তা-ভাবনার উৎস হিসেবে উপস্থিত।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.