Tranding
আর্ন্তজাতিক / February 13, 2026

নীলনদে ফেরি দুর্ঘটনা: উত্তর সুদানে নিহত ১৫, নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে

উত্তর সুদানে নীল নদে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। ফেরিটিতে নারী, শিশু ও বয়স্কসহ মোট ২৭ জন যাত্রী ছিলেন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।

জানা যায়, শেন্ডি এলাকার তাইবা আল-খাওয়াদ ও দেইম আল-কারের মধ্যবর্তী নদীপথে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

সংগঠনটি জানায়, নদীপথে নৌযান পরিবহনের দুর্বল তদারকি এবং মৌলিক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক প্রতিরক্ষা দলের অনুপস্থিতির বিষয়টিও তারা উল্লেখ করে।

তাদের মতে, তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়ার অভাব দুর্ঘটনার ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে দিয়েছে।

এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিশেষায়িত উদ্ধারকারী দল ও অনুসন্ধান-উদ্ধার সরঞ্জাম পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

ছবি: সংগৃহীত। 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.