Tranding
জাতীয় খবর / September 12, 2025

নেপালে হোটেলে আগুন: উত্তরপ্রদেশের এক ভারতীয় মহিলা নিহত

কাঠমান্ডু, নেপাল: নেপালে চলমান বিক্ষোভ-আন্দোলনের জেরে একটি হোটেলে আগুন লাগার ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় নারী। মৃতার নাম রাজেশদেবী গোলা, যিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। তাঁর স্বামী রামবীর সিংহ গোলা গুরুতর আহত হয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, রাজেশদেবী এবং রামবীর ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু পৌঁছেছিলেন এবং একটি হোটেলে থাকার ব্যবস্থা করেছিলেন। তাদের এক সপ্তাহের ভ্রমণের পরিকল্পনা ছিল। তবে দেশে ফেরার আগেই নেপালে বিক্ষোভকারীদের হামলা হোটেলেও পৌঁছায়। কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবনসহ সরকারি ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। হোটেলগুলিতেও হামলা চালানো হয়। ওই দম্পতি হোটেলের চতুর্থ তলায় অবস্থান করছিলেন। আতঙ্কিত হয়ে তারা চাদর ও কাপড় একত্রিত করে দড়ি বানিয়ে নিচে নামার চেষ্টা করেন। তবে চলাচলের সময় রাজেশদেবী দড়ি থেকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। রামবীর তার স্বামী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। দম্পতির পুত্র বিশাল গোলা জানিয়েছেন, “পশুপতিনাথ মন্দির দর্শন শেষে ৯ সেপ্টেম্বর রাতে হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন বাবা-মা। রাত সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা হোটেলে ঢুকে আগুন ধরিয়ে দেয়। তারা হোটেলের চতুর্থ তলায় আটকা পড়েন। চাদর দিয়ে দড়ি বানিয়ে নামার চেষ্টা করার সময় মা নিচে পড়ে যান। পরে সেনার একটি জিপ এসে তাদের উদ্ধার করে।” গাজিয়াবাদের অতিরিক্ত জেলাশাসক সৌরভ ভট্ট জানিয়েছেন, ভারতীয় দম্পতির খবর পাওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহিলার দেহ দেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত সহযোগিতা প্রদান করা হচ্ছে। নেপালে বিক্ষোভের কারণে ভারতীয় নাগরিকের মৃত্যুর এটি প্রথম ঘটনা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.