Tranding
রাজ্যের খবর / September 23, 2025

আলিয়া বিশ্ববিদ্যালয়ে দাদা হুজুর (রহঃ) নিয়ে প্রথম পিএইচডি সম্পন্ন

কলকাতা, ২২ সেপ্টেম্বর ২০২৫ —
ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত মুজাদ্দিদ, ৫২ জেলার পীর এবং এপার বাংলা-ওপার বাংলার আধ্যাত্মিক নেতা শাহ সুফি মাওলানা আবু বকর সিদ্দিকী (দাদা হুজুর রহঃ)-এর জীবন ও কর্ম নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো পিএইচডি সম্পন্ন হলো আলিয়া বিশ্ববিদ্যালয়ে।

দীর্ঘ ছয় বছরের গবেষণার ফলস্বরূপ কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন গবেষক মো. আবুল কালাম লস্কর। তাঁর গবেষণার বিষয় ছিল “মাওলানা আবু বকর সিদ্দিকী (রহঃ)-এর ইলমি ও সামাজিক খেদমত”।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় গবেষণার চূড়ান্ত ভাইভা পরীক্ষা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে গবেষণাপত্র উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ আলি, একাডেমিক প্রধান ড. সাইফুল হক, বিভাগের সহকারী অধ্যাপকবৃন্দ, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. ইশারাত আলি।

প্রোগ্রামটি শুরু হয় গবেষণা উপস্থাপনার মাধ্যমে এবং শেষ হয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.