Tranding
আর্ন্তজাতিক / November 16, 2025

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। শনিবার বান্নু ও লাক্কি মারওয়াত জেলায় পরিচালিত অভিযানে পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

তখতি খেল ও হাওয়াইদ অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ভারতের মদদপুষ্ট নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা আল খাওয়ারিজ’-এর সদস্যদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। পাকিস্তান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে এ শব্দ ব্যবহার করে থাকে।

বান্নু রেঞ্জের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজাদ খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে পাঁচজন সন্ত্রাসী নিহত হলেও পুলিশ সদস্যদের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

আরপিও সাজাদ খান বলেন, খাইবার পাখতুনখোয়া পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.