Tranding
জাতীয় খবর / September 22, 2025

তিহার জেলে পাঁচ বছর: মেধাবী সমাজকর্মী ওমর খালিদের নীরব প্রতিরোধ

দিল্লীর তিহার কারাগারে পাঁচ বছর সম্পন্ন করলেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সমাজকর্মী ও গবেষক ওমর খালিদ। সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে গ্রেপ্তার হলেও তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোন প্রমাণিত অভিযোগ নেই।

স্বাধীন মতপ্রকাশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের অপরাধে বিচারবিহীন অবস্থায় দীর্ঘকাল বন্দী থাকা মেধাবী ছাত্রকে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও ভারতের গণতন্ত্রের জন্য একটি বড় প্রশ্নচিহ্ন।

শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রমূলক মামলায় আটকা পড়া ওমর খালিদের মতো বহু সংখ্যালঘু ছাত্র-ছাত্রী বছর ধরে জামিন মঞ্জুর না হওয়ার ফলে মূল্যবান জীবনকাল কারাগারে কাটাতে হচ্ছে।

দেশ-বিদেশের মানবাধিকার কর্মী ও সংগঠনরা স্পষ্ট করেছেন, শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম হওয়ার কারণে এই বৈষম্য চলছে, যা ভারতের সংবিধানের মৌলিক অধিকার ও ন্যায়বিচারের প্রতি বড় আঘাত।

এই পরিস্থিতি শুধু একজন ব্যক্তির নয়, গোটা মুসলিম সম্প্রদায়ের গণতান্ত্রিক অধিকার ও মর্যাদার জন্য একটি সংকট সৃষ্টি করেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.