Tranding
জেলার খবর / January 26, 2026

প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আল মানার আদর্শ শিক্ষা শিবিরে

কুদ্দুস আলি মোল্লা,হাড়োয়া, উত্তর ২৪ পরগনা: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার হাড়োয়া গোয়ালপোতায় অবস্থিত আল মানার আদর্শ শিক্ষা শিবিরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২০২৬ সালের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাওলানা তৈয়েবুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সম্পাদক বিশিষ্ট শিক্ষক আব্দুল আজিজ, নাজমুন নাহার, আব্দুল খালেক, আলী আজগরসহ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক-অভিভাবিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেসিং, মিউজিক্যাল চেয়ার, হাই জাম্প, লং জাম্প ও হাড়িভাঙা প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। পাশাপাশি “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানের শেষে কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। দুপুরে সকল অংশগ্রহণকারী ও অতিথিদের জন্য ভোজের ব্যবস্থা করা হয়। গোটা অনুষ্ঠানজুড়ে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও আনন্দ ছিল চোখে পড়ার মতো।

বক্তারা বলেন, জাতীয় দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমবোধ জাগ্রত করার পাশাপাশি শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.