Tranding

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৪৪২

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার আগাম অঞ্চলে ভারী বর্ষণের কারণে ঘটে যাওয়া মারাত্মক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪২ জনে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার শনিবার দেওয়া তথ্য অনুযায়ী এখনও ৪০২ জন নিখোঁজ রয়েছেন।

বন্যায় হাজার হাজার মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদের কাছে প্রয়োজনীয় সরবরাহ পৌঁছানো কঠিন হচ্ছে। আহতের সংখ্যা এখন পর্যন্ত ৬৪৬ জন বলে ফরাসি সংবাদ সংস্থা জানিয়েছে।

পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডেও ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় বহু লোক প্রাণ হারিয়েছেন।

আবহাওয়া সংক্রান্ত দফতরের মতে, বুধবার সুনিয়ার নামক একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যা আগামী দিনগুলোতে আছী ও উত্তর সুমাত্রাসহ আশেপাশের এলাকায় আরও তীব্র আবহাওয়ার কারণ হতে পারে।

এদিকে, এ মাসের শুরুতে জাভা দ্বীপে ভারী বৃষ্টির কারণে ভূমিধসে ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৩ জন এখনও নিখোঁজ রয়েছেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.