ওজন কমাতে প্রাতঃরাশ জরুরি: বিশেষজ্ঞদের পরামর্শে ৬টি স্বাস্থ্যকর সকালের খাবার
ওজন কমানোর ক্ষেত্রে সঠিক প্রাতঃরাশ হতে পারে অন্যতম চাবিকাঠি। বিশেষজ্ঞদের মতে, সুষম ও পুষ্টিকর সকালের খাবার সারাদিনের ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে এবং অতিরিক্ত ক্যালরি গ্রহণের প্রবণতা কমায়।
ডায়েটিশিয়ান অ্যালি ম্যাকগুয়াম জানিয়েছেন, “যখন সকালের খাবার বাদ দেওয়া হয়, তখন দিনের বাকি সময়ে ক্ষুধা বেড়ে যায় এবং খাওয়ার পরিমাণও বাড়ে।”
তাই তিনি পরামর্শ দেন প্রোটিন, আঁশ ও স্বাস্থ্যকর চর্বিতে ভরপুর সকালের খাবার খেতে, যা রক্তে শর্করার ভারসাম্য রাখে ও শক্তি বজায় রাখে দুপুর পর্যন্ত।
• ওজন কমাতে সহায়ক ৬টি সকালের খাবার
1. চিয়া বীজসহ ওটস — প্রোটিন, আঁশ ও ভালো চর্বির দারুণ উৎস। ফল ও বাদাম যোগ করলে স্বাদ ও শক্তি দুটোই বাড়ে।
2. টোফু ও সবজি — ডিমের বিকল্প হিসেবে প্রোটিনসমৃদ্ধ এই পদে থাকে পালং, মাশরুম, কুমড়ো ইত্যাদি।
3. গ্রিক দইয়ের বাটি — সামান্য বাদাম বাটার, কম চিনি গ্রানোলা ও বেরি যোগ করুন।
4. অ্যাভোকাডো টোস্ট উইথ এগ — গোটা দানার রুটি, সবজি ও সিদ্ধ ডিম একত্রে ওজন কমাতে সহায়ক।
5. প্রোটিন স্মুদি — ফল, শাকসবজি, বাদাম বাটার, চিয়া বীজ ও দুধ মিশিয়ে নিন। সামান্য দারচিনি যোগ করলে প্রদাহ কমাতে সাহায্য করে।
6. মিষ্টি আলু ও সবজি বোল — ভাজা মিষ্টি আলু, সাঁতলানো সবজি ও ডিম দিয়ে তৈরি পুষ্টিকর ব্রেকফাস্ট।
• এড়িয়ে চলুন
চিনিযুক্ত সিরিয়াল
প্যাস্ট্রি
প্রক্রিয়াজাত মাংস (সসেজ, বেকন)
ফলের রস
ওয়াফল ও প্যানকেক