Tranding
জেলার খবর / December 9, 2025

অশোকনগরে নতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, গ্রামে আনন্দের আবহ

অশোকনগর ব্লকের রাউতারা গ্রাম-পঞ্চায়েত এলাকার বাগপুল উত্তরপাড়া গ্রামে আজ, মঙ্গলবার, আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন হল নতুন জামে মসজিদ “মসজিদ-ই-ময়মুনা”। এলাকায় নামাজীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় গ্রামে তৈরি হয়েছে বিশেষ উৎসাহ ও আনন্দের পরিবেশ।

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাসেবী আলহাজ্ব ডক্টর ফিরোজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুসলিম জনসাধারণ, নামাজী-মুসল্লী সহ গ্রামের বহু বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ ছিল, এতদিন বাগপুল উত্তরপাড়া মহল্লার বাসিন্দাদের দূরত্বের কারণে গ্রামের অন্য প্রান্তে অবস্থিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতে অসুবিধা হচ্ছিল। বিশেষ করে প্রবীণ নামাজীদের জন্য তা ছিল বড় সমস্যা। সেই পরিস্থিতিতে “চাঁদপুর নুরিয়া সিদ্দিকিয়া তালিমুল কোরান মাদ্রাসার" সহযোগিতায় নতুন জামে মসজিদ নির্মাণের উদ্যোগকে গ্রামবাসীরা স্বাগত জানিয়েছেন।

আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সংক্ষিপ্ত বক্তব্য এবং শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। নতুন মসজিদ নির্মাণে এলাকাবাসীর প্রত্যাশা—এতে ধর্মীয় ও সামাজিক পরিকাঠামো আরও মজবুত হবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.