টানা চারদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ: ইরানে ইজরায়েলের হামলায় মৃত অন্তত ২৩০
অনলাইন, বঙ্গ দর্পণ: মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘর্ষ আরও তীব্র আকার নিয়েছে। টানা চারদিন ধরে চলা হামলায় ইরানে অন্তত ২৩০ জন নিহত হয়েছেন। ইজরায়েলেও প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৩ জন। রবিবার থেকে সারারাত ধরে আকাশপথে হামলা চালায় ইজরায়েল, যার লক্ষ্য ছিল ইরানের বিদেশ মন্ত্রক ও অস্ত্র উৎপাদনকারী ভবন। এতে ইরান রেভোলিউশনারি গার্ডের গোয়েন্দাপ্রধানও নিহত হয়েছেন।এর আগে শুক্রবার ইজরায়েল ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অস্ত্রভাণ্ডারে হামলা চালায়। তাতে প্রাণ হারান ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ড কমান্ডার হোসেন সালামি-সহ শীর্ষ সামরিক আধিকারিকরা। এর পাল্টা জবাবে ইরান শুরু করে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’, যেখানে তেল আভিভের বিভিন্ন এলাকায় আছড়ে পড়ে ড্রোন আক্রমণ। চারদিনের এই সংঘর্ষে দুই দেশেই মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে এখনও অনিচ্ছুক তেহরান।
ছবি:প্রতিদিন