বিক্ষোভে উত্তাল ফ্রান্স
আমিন ইবনে মুজাফফার,বঙ্গ দর্পণ : বিক্ষোভে উত্তাল ফ্রান্স।ভরত জনতা বাসে আগুন দিয়েছেন৷ গোটা দেশে বিক্ষোভ সামলাতে ৮০ হাজার পুলিশ নামিয়েছে সরকার। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে ট্রেড ইউনিয়নগুলি এবং মেইনস্ট্রিম মিডিয়ার ভাষায় অতিবামপন্থী 'অদম্য ফ্রান্স' (এলএফআই) দল। শয়ে শয়ে আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে৷ কিন্তু বিক্ষোভ থামছে না। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো দাবি করেছেন, অতিবামপন্থীরা পরিকল্পিতভাবে 'বিদ্রোহে'র পরিস্থিতি তৈরি করেছেন৷ অনলাইনে উস্কানি ছড়ানো হচ্ছে। বিক্ষোভরত জনতাকে সমর্থন করছেন বামপন্থী নেতারা। কথাটা খুব মিথ্যেও নয়৷ প্রতিবাদে উত্তাল রাজপথে জনতার মাঝে দেখা যাচ্ছে এলএফআই নেতা, মিডিয়ার ভাষায় 'অতিবামপন্থী' জাঁ লুক মেলেশঁকে। বিক্ষোভরত জনতার হাতে উড়ছে প্যালেস্টাইনের পতাকা। উল্লেখ্য, কিছুদিন আগে গাজাগামী ফ্লোটিলা জাহাজে গ্রেটা থুনবার্গের সঙ্গী ছিলেন ইউরোপীয় সংসদে এলএফআই-এর সাংসদ রিমা হাসান। ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ক্ষোভ দীর্ঘদিনের।