আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে মাইনরিটি রিলিফ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির
আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উদযাপন উপলক্ষে মাইনরিটি রিলিফ সোসাইটির উদ্যোগে ও হেল্থ ক্লাবের সহযোগিতায় এক বৃহৎ সমাজকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি একটি চ্যারিটেবল ডিসপেনসারির আনুষ্ঠানিক উদ্বোধনও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কয়েকশত মানুষ বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার সুযোগ গ্রহণ করেন। প্রয়োজন অনুযায়ী ঔষধ ও চশমাও বিতরণ করা হয়, যা এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী, বিধাননগর পৌর নিগমের বোরো চেয়ারম্যান শাহজাহান আলী ডাম্পি, রাজারহাট থানার আইসি জোনাকি বাগচি, হেল্থ ক্লাবের সম্পাদিকা সোমা মুখার্জি, জমিয়তে উলামায়ে বাংলার কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব বদর উদ্দিন আহমেদ, ক্বারী মাওলানা মোজাম্মেল হোসেন ওয়েসী, এসো কোরআনী পরিবারের ডাইরেক্টর হাফেজ আফাজ উদ্দিন, স্থানীয় উপপ্রধান আকরামুল ইসলাম সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন মাইনরিটি রিলিফ সোসাইটির চেয়ারম্যান ডঃ কবির আহমেদ ও সভাপতি লাল্টু হাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক হাফেজ আজিজ উদ্দিন।
মাইনরিটি রিলিফ সোসাইটির এই মানবকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান, চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সম্পাদক এবং সমাজকল্যাণ সংস্থা চাঁদপুর এন.এস. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধর আলহাজ্ব ডক্টর ফিরোজ উদ্দিন মোহাম্মাদ শফী। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের প্রান্তিক ও সংখ্যালঘু মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।