Tranding
জেলার খবর / December 14, 2025

চাঁদপুর আলিয়া একাডেমীতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : চাঁদপুর, ১৪ ডিসেম্বর ২০২৫— চাঁদপুর আলিয়া একাডেমী ম্যানেজমেন্ট কাউন্সিলের ব্যবস্থাপনায় এবং SSIT হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় চাঁদপুর আলিয়া একাডেমী ফর বয়েজ ও গার্লস ক্যাম্পাসে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। পাশাপাশি বয়েজ ও গার্লস ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অভিভাবক-অভিভাবিকারাও বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।

শিবিরে বিভিন্ন রোগের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও চক্ষু পরীক্ষা করা হয়। এ সময় চিকিৎসক মণ্ডলীর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক আলহাজ্ব ডাঃ কবির সাহেব।

এ বিষয়ে চাঁদপুর আলিয়া একাডেমী ম্যানেজমেন্ট কাউন্সিলের সম্পাদক, সমাজসেবী ও শিক্ষাসেবী আলহাজ্ব ডক্টর ফিরোজ উদ্দিন বলেন, “ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সুস্থ ও সবল রাখতে স্বাস্থ্যসেবার দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। সে লক্ষ্যেই প্রতিবছর নিয়মিতভাবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়ে থাকে।”

এই ধরনের উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানান।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.