Tranding
আর্ন্তজাতিক / September 12, 2025

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুশীলা কার্কি হচ্ছেন নেপালের তদারকি প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদন – অনলাইন বঙ্গদর্পণ :
নেপালে বড় রাজনৈতিক পরিবর্তনের দ্বারপ্রান্তে দেশ। সেনাবাহিনীর সমর্থনে ও বিক্ষোভকারীদের দাবির মুখে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের তদারকি প্রধানমন্ত্রী।

২০১৬ সালে তিনি ইতিহাস গড়ে নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি হন। ওলি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে ইমপিচ করার চেষ্টা হয়, কিন্তু জনসমর্থনের জোয়ারে সরকারকে পিছু হটতে হয়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আইনজীবী ও সমাজসেবক হিসেবে কাজ শুরু করেন সুশীলা। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর লেখালিখিতেও মন দেন।

সেনাবাহিনীর তরফে তাঁর সঙ্গে যোগাযোগের পর জানা গেছে, তিনি নতুন দায়িত্ব গ্রহণে সম্মত হয়েছেন। ফলে প্রাক্তন প্রধান বিচারপতি তথা বিহু-এর প্রাক্তন ছাত্রী সুশীলা কার্কির হাতেই যাচ্ছে নেপালের হাল।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.