Tranding

হতাশা-প্রত্যশা

সম্পাদকীয়

 যুব সমাজ সমাজের সবচেয়ে সতেজ ও  মুল্যবান সম্পদ।  যুবকেরা সবচেয়ে বেশি কর্মঠ ও সমাজ সেবায় অংশ গ্রহণ করতে সক্ষম হয়।  তাদের না থাকে পিছুটান না থাকে কাজ করার পূর্বের অকাম্য সাবধানতা । দেশ ও মানবতার জন্য যখন রক্ত ও সংগ্রামের প্রয়োজন হয় তখন এই যুব সমাজই সবচেয়ে আগে এগিয়ে আসে- ইতিহাসে এর ভুরি ভুরি নজির বিদ্যমান । তবে বর্তমানের যুব সমাজের যে চেহারা তাতে কি  যুব সমাজের গৌবরোজ্জ্বর ইতিহাস হারিয়ে যাবে ইতিহাসের অতল গহ্বরে ? আমরা কি  হারিয়ে ফেলব সুকান্তের 'আঠারো বছর' কিংবা নজরুলের 'ছাত্র দলের গান' - এর যুবকদের ?এটা একটি হতাশ জনক দিক।
বর্তমানে যুব সমাজ তাদের জীবনের ব্যবহার যোগ্য সময়ের একটি বৃহৎ অংশ কাটিয়ে দিচ্ছে অনলাইন গেমে-এর পিছনে, ফেসবুক চালিয়ে, অনাকাঙ্ক্ষিত চ্যাটিং করে বা মোবাইল ফোনের  অনাকাঙ্ক্ষিত ব্যবহার করে।  তারা জীবন কে সাজিয়ে না তুলে হারিয়ে যাচ্ছে সকাল-সন্ধ্যায় ও রাত-দুপুরে - এর প্রভাব দেশের অর্থনীতির উপর ও পড়তে বাধ্য ।সবকিছু মিলিয়ে একটি গভীর নৈরাশ্যের কালো মেঘ জমা হচ্ছে চিন্তাশীল মানুষদের মনের আঙিনায়।

তবে, আশার কথা হল,যুবকদের একটি সর্ব ভারতীয় দল অল- ইন্ডিয়া সলিডারিটি মুভমেন্ট সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন গেম,জুয়া ও বিভিন্ন সাইটেরঅপব্যবহারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।তারা সরকার কে অনলাইনগেম,জুয়া  ও বিধংসী  সাইটের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। মোড়ে মোড়ে পথ সভা, গোল টেবিল বৈঠক, বুদ্ধিজীবী সমাবেশ ও থানায় থানায় ডেপুটেশন কর্মসূচী দেওয়ার মত পদক্ষেপ গ্রহণ করে চলেছে। অর্থাৎ যুবকরা যুবকদের পথের দিশা দিতে নিজেরাই এগিয়ে এসেছে । নৈরাশ্যের মধ্যে এটা একটা  দারুন পরিবর্তনশীল প্রত্যাশা ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.