৩৩৮ টি অনুমোদিত আন-এডেড মাদ্রাসার বিভিন্ন দাবি সম্বলিত চিঠি নিয়ে ফুরফুরা শরীফে শিক্ষক সংগঠন
আজ ২৪/১০/২০২৫ তারিখ অল বাংলা মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ফুরফুরা শরীফের তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক মাননীয় পীরজাদা কাসিম সিদ্দিকি সাহেব এর কাছে বিভিন্ন দাবি দাওয়ার সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।সেইসাথে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আলোচিত হয়। উভয়ের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী কয়েকদিনের মধ্যে চিঠিতে থাকা দাবি সমুহ মাননীয়া মুখ্যমন্ত্রীর নিকট পৌঁছাননো হবে ।সেইসাথে আগামী কয়েক দিনের মধ্যে আলোচনায় বসার ব্যবস্থা করার জন্য চিঠিতে আবেদন করা হয় ।মাননীয় কাসেম সিদ্দিকী সমস্ত বিষয়টাকে মূখ্যমন্ত্রীর দৃষ্টি গোচরে আনার প্রতিশ্রুতি প্রদান করেন। সেইসাথে অতি দ্রুত কাম্য ফলাফলের আশা ব্যক্ত করেন। যে দাবিগুলো পেশ করা হয় তা নিন্মরুপ:
১) সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষক কর্মচারীদের বেতনের ব্যবস্থা দ্রুত করতে হবে।
2)সরকার ঘোষিত বিদ্যালয়গুলির মত এই মাদ্রাসাগুলোর ছাত্রছাত্রীদেরও সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
৩) সমস্ত পরিকাঠামগত ব্যবস্থা কে আরও উন্নতিকরনের জন্য সরকারকে এই মাদ্রাসাগুলোকে অবিলম্বে বিল্ডিং গ্রান্ট এর ব্যবস্থা করতে হবে।
উপর উল্লেখিত দাবি সমুহ দ্রুত আদায় না হলে
অল বাংলা মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এই বঞ্চনার বিরুদ্ধে পথে নামতে বাধ্য হবে বলে পিরজাদা কে জানান।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব সামশুল আরেফিন, সম্পাদক মোঃ সামিউল ইসলাম,সেখ সামিউল্লাহ, মৌ সহিদুল ইসলাম, সেখ কামরুল হক,এম আর আকারাম, ফিরোজ উদ্দিন মন্ডল, সাজাহান মোল্লিক, সেখ নৌসাদ আলি প্রমুখ।