গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭২
বঙ্গ দর্পণ, অনলাইন: গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ৯ জন এবং আহতদের মধ্যে ৮৭ জন ত্রাণ বিতরণের সময় হামলার শিকার হয়েছেন। খবর আনাদোলুর। এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা ৬৪,৭০০ ছাড়িয়ে গেছে। পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪১১ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে শিশু ১৪২ জন। ত্রাণ বিতরণের সময় গত ২৪ ঘণ্টায় নয়জন নিহত হওয়ায় মে মাস থেকে এই ধরনের নিহতের সংখ্যা দাঁড়াল ২,৪৬৫ জনে। আহতের সংখ্যা অন্তত ১৭,৯৪৮ জন। এ বছরের মার্চ মাস থেকে ইসরাইল গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। এর ফলে ২৪ লাখ মানুষের বসবাসকারী এই অঞ্চল মারাত্মক দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। ছবি:আল জাজিরা