Tranding

গাজা অভিমুখে মানবিক বহর আটক : ন্যায়বিচারের প্রতি প্রহসণ

সম্পাদকীয়:ইসরাইলের নৌবাহিনী অতুল আস সমুদ মানবিক সাহায্যেকারী নৌযানগুলিকে আটক করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মানবিক আইনের মর্যাদা কি ইসরাইলের কাছে এতই তুচ্ছ বা বিশ্ব মানতাবাদের শক্তি কি এতই ঠুনকো ? ইসরায়েল এই আন্তর্জাতিক মানবিক নৌবহর আটকানোর মধ্য দিয়ে এটাই বোঝাতে চেয়েছি সম্মিলিত ফিলিস্তিন অধিবাসীদের সে কৌশলগত ভাবে অনাহার ও অচিকিৎসায় মারতে চায়। একটি দেশের সম্মিলিত জনগোষ্ঠী কে সমূলে সে গণহত্যা করতে চায়।

এই বহরের উদ্দেশ্য ছিল মানবিক: শিশু খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে অবরুদ্ধ গাজায় পৌঁছানো। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিশ্বখ্যাত মানবাধিকারকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাদের উপস্থিতি ছিল প্রতীকী— বিশ্ববাসীর চোখে গাজার মানবিক বিপর্যয়কে তুলে ধরার প্রচেষ্টা।

কিন্তু ইসরায়েল এটিকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। তাদের দাবি, গাজার ওপর আরোপিত নৌ-অবরোধ “আইনসিদ্ধ” এবং এই অবরোধ অমান্য করা মানেই সামরিক হস্তক্ষেপ। প্রশ্ন হচ্ছে, একটি দীর্ঘস্থায়ী অবরোধ, যা লক্ষাধিক বেসামরিক নাগরিককে খাদ্য, চিকিৎসা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে— সেটি কি আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনসম্মত?

তুরস্ক এই পদক্ষেপকে সরাসরি “সন্ত্রাসী কার্যক্রম” বলেছে, আর ইউরোপীয় দেশগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়— কেবল নিন্দা বা উদ্বেগ প্রকাশে কোনো বাস্তব পরিবর্তন আসবে না। এখনই গাজার এই অমানবিক অবরোধের বিরুদ্ধে কঠোর মানবিক পদক্ষেপ গ্রহণ করতে হবে ।নতুবা এই অমানবিক অবরোধ বহাল থাকবে এবং মানবিক উদ্যোগগুলো বারবার বাধাগ্রস্ত হবে ।

এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, মানবিক সাহায্যকে কখনও রাজনৈতিক বা সামরিক শত্রুতার অজুহাতে থামানো উচিত নয়। গাজার মানুষদের জন্য খাদ্য ও ওষুধ পৌঁছানো কোনো দয়া নয়, এটি তাদের মৌলিক অধিকার। আর যারা আন্তর্জাতিক জলসীমায় মানবিক দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, তাদের আটক করা শুধু মানবিক নীতি নয়, শক্তিশালী দেশগুলোর অপমান,আন্তর্জাতিক আইনের অপমান, আন্তর্জাতিক মানের ব্যক্তিদের ব্যক্তিত্বের প্রতি অপমান ও গণতান্ত্রিক মূল্যবোধেরও অপমান।

আজ বিশ্ব রাজনীতির জন্য মূল প্রশ্ন হলো—

আমরা কি শক্তিশালী রাষ্ট্রের নিরাপত্তা বয়ান মেনে মানবিক অধিকারের প্রশ্ন এড়িয়ে যাবো, নাকি নির্যাতিত জনগণের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক আইন ও নৈতিকতার শাসন কায়েম করবো?

গাজার ট্র্যাজেডি একটি আঞ্চলিক ইস্যু নয়, বরং মানবতার পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হওয়া মানে ইতিহাসের কাছে দায়ী হয়ে থাকা ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.