Tranding

গাজা শান্তি পরিকল্পনায় হামাসের সমর্থন দাবি জার্মানির

বার্লিন: জার্মান সরকার ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়ে হামাসকে পরিকল্পনায় যোগ দিতে আহ্বান জানিয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ফ্যাডেভোল বৃহস্পতিবার পার্লামেন্টে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার সময় বলেন, “এখন হামাসেরই পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। তাদের অবশেষে শান্তিতে সম্মতি দিতে হবে।”

তিনি জানান, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো—“একটি ভবিষ্যৎ যেখানে ইসরাইলি ও ফিলিস্তিনিরা শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে পাশাপাশি বসবাস করবে।”

তবে, ইসরাইলের পার্লামেন্ট ‘কনেসেট’ ২০২৪ সালের জুনে পশ্চিম তীরের পশ্চিমে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছিল। তারা ওই প্রস্তাবকে “সন্ত্রাসবাদের পুরস্কার” হিসেবে আখ্যা দিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জোটের অন্যান্য কট্টর ডানপন্থি মন্ত্রীরা বহুবার ঘোষণা করেছেন যে, “ইসরাইলের পাশে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না।”

এই আলোচনায় উপস্থিত ছিলেন বার্লিনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রন প্রসর।

জার্মান উন্নয়নমন্ত্রী রিম আল-আবলি রাদোভান বলেন, “এটি একটি অনন্য সুযোগ, যা হাতছাড়া করা ঠিক হবে না।” তিনি গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেন এবং যোগ করেন, “যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা সহায়তা শুরু করতে প্রস্তুত।”

বর্তমানে মিশরের শার্ম আল শেখে মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে পরোক্ষ আলোচনা চলছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.