Tranding
রাজ্যের খবর / September 26, 2025

প্রাথমিকে ১৩,৪২১টি শিক্ষক পদে নিয়োগ, পুজোর পরেই শুরু প্রক্রিয়া

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়ার পরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক স্কুলে মোট ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ হবে। পুজো মিটলেই আবেদন গ্রহণ ও বাছাই প্রক্রিয়া শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া হবে। ৫০ নম্বরের মধ্যে মাধ্যমিক-৫, উচ্চ মাধ্যমিক-১০, এনসিটিই প্রশিক্ষণ-১৫, টেট-৫, অতিরিক্ত কার্যকলাপ-৫, সাক্ষাৎকার-৫ এবং অ্যাপটিটিউড টেস্টে ৫ নম্বর বরাদ্দ করা হয়েছে। তবে কর্মরত শিক্ষক ও প্যারা-টিচারদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টের নম্বর সরাসরি যুক্ত হবে। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বাধিক ৪০ বছর হতে হবে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৩ সালের টেটের ফল। প্রায় ৩ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন, পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ২.৭৩ লক্ষ জন। পাশ করেছেন ৬,৭৫৪ জন, পাশের হার মাত্র ২.৪ শতাংশ। টেট উত্তীর্ণদের একাংশ নিয়োগে বিলম্ব নিয়ে প্রশ্ন তুললেও সরকার আশ্বাস দিয়েছে, এবারে দ্রুত প্রক্রিয়া শুরু হবে।

ছবি: আনন্দবাজার

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.