Tranding

শুভ শিক্ষক দিবস

শুভ শিক্ষক দিবস

ইমদাদুল ইসলাম

পারিনা ভাবতে শিক্ষা ছাড়া জাতি,

ধর্ম কিংবা কর্মক্ষেত্র।

পারিনা ভাবতে শিক্ষা ছাড়া আয়, উন্নতি

অথবা জীবনের মুক্তি।

জীবনের প্রথম শিক্ষক শিক্ষিকা হলেন বাবা

মা।

যাঁদের বলতে পারি বিধির এক অমূল্য দয়া

বা দান,

প্রথম শিক্ষা গুরু।

পরে পরেই আসে

প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরুদের নাম।

মানব জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান

করেন তাঁরা।

পাশাপাশি তাঁদের দেওয়া মূল্যবোধ ও শিক্ষা

আমাদের জীবনকে দেয় বদলিয়ে,

যে সত্য সর্বদাই অনস্বীকার্য।

রয়েছেন এমন হাজারও শিক্ষক শিক্ষিকা,

যার মাঝে এক উজ্জ্বল নক্ষত্র সর্বপল্লী

রাধাকৃষ্ণন।

তাঁর মূল্যবোধ ও চরিত্র এখনও প্রভাবিত

করে হাজারও মানব প্রাণ।

তাঁর নৈতিক আদর্শ আজও অবিনশ্বর।

আসুন আজ আমরা প্রার্থনা করি,

প্রার্থনা করি

যেন পৃথিবীর প্রতিটা পদস্থ

ব্যক্তিসত্তা হয় তাঁর মতো,

হ্যাঁ, তাঁর মতো মূল্যবোধ আর নৈতিকতার

অধিকারী।

শুভ জন্মদিন সর্বপল্লী রাধাকৃষ্ণন!

শাশ্বত থাক তোমার হার্দিক মূল্যবোধ,

শাশ্বত থাক তোমার প্রগাঢ় নীতিবোধ আর

দেশপ্রেম।

শুভ জন্মদিন সর্ব পল্লী রাধাকৃষ্ণন!

শুভ শিক্ষক দিবস।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.