Tranding

সংখ্যালঘু ছাত্রদের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে "হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমী

বঙ্গ দর্পণের ‘প্রতিষ্ঠান দর্পণ’
স্বপ্ন, ভালোবাসা, অক্লান্ত শ্রম আর ত্যাগ–তিতিক্ষার আলোকে একেকটি প্রতিষ্ঠান হয়ে ওঠে জীবন্ত স্বপ্নের প্রতিচ্ছবি। সেই ঘামের বিনিময়ে, আরামের ঘুম ত্যাগ করে, নিবেদিতপ্রাণ মানুষের হাত ধরে গড়ে ওঠে সমাজের এই অমূল্য সম্পদ।
চলে যাওয়া কিংবা এখনও আমাদের মাঝে বেঁচে থাকা সেই স্বপ্নবুনিয়েদের স্মরণ ও সম্মান জানাতেই বঙ্গ দর্পণের বিশেষ প্রয়াস। প্রতিষ্ঠানগুলোকে আমাদের হৃদয়ের স্রোতে ভাসিয়ে রাখার এক সুন্দর তরী হয়ে আসে ‘বঙ্গ দর্পণের প্রতিষ্ঠান দর্পণ’—স্মৃতি, স্বপ্ন আর শ্রদ্ধার অনুপম সমাহার।
উ:২৪ পরগনার হাড়োয়া-র মল্লিকপুর গ্রামে বিগত ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় "হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমী-(উ:মা:)"। ইসলামিক আদর্শে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত আধুনিক শিক্ষার পাশাপাশি হিফজুল কোরআন ও ডাক্তারি কোর্সের প্রবেশিকা পরীক্ষা নিট-এর(NEET) প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে । বর্তমান সময়কালে যখন নীতি-নৈতিকতার চরম অবক্ষয় চলছে ছাত্র সমাজে ঠিক সেই সময়ে হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমী ছাত্রদের মধ্যে নৈতিক মূল্যবোধ, আদর্শ চরিত্র গঠন সহ ইসলামিক আদর্শ সম্পন্ন মানুষ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ।প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মাওলানা আকবর আলী-র অক্লান্ত পরিশ্রম ও মেহনতে আজ মহীরুহে পরিণত হয়েছে "হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমী" নামের এই উচ্চ-মাধ্যমিক স্তরের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মুফাসসির হোসেন জানিয়েছেন, আধুনিক শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইসলামিক পরিবেশ ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একজন আদর্শ মানুষ গড়তে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আবাসিক ছাত্ররা নির্দিষ্ট সময়ে ক্লাসের পাশাপাশি সকাল ও সন্ধার পরে ধারাবাহিক কোচিং সহ উপযুক্ত শিক্ষার পরিবেশ পেয়ে সফলভাবে এগিয়ে চলেছে । শিক্ষার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআন শরীফের প্রশিক্ষণ সহ ধর্মীয় মূল্যবোধ এর যথাযথ প্রশিক্ষণ পেয়ে থাকে ছাত্ররা ।মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের পাশাপাশি ডাক্তারি কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা নিট(NEET)-এর কোচিং চলছে দায়িত্ব সহকারে । বিগত শিক্ষাবর্ষ সমূহে ছাত্রদের সফলতা উল্লেখযোগ্য । জেলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার ছাত্ররাও এই আবাসিক প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাচ্ছে । প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ সহ শিক্ষা কর্মীবৃন্দের প্রতি সন্তুষ্ট আবাসিক ছাত্রদের অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ । আমরা আশা করি "হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমী"এভাবেই এগিয়ে চলবে এবং সমাজ ও জাতির জন্য দ্রুত জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে । একাডেমীর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মাওলানা আকবর আলী এবং সুপারিনটেনডেন্ট মোফাসসির হোসেন সকলের কাছে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য পরামর্শ ও সহযোগিতার আবেদন জানিয়েছেন

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.