Tranding
জেলার খবর / January 17, 2026

ডাঃ কবির আহমেদের ২৫ বছরের সেবাযজ্ঞ উপলক্ষে আমিনপুরে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

বঙ্গদর্পণ :
প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ আলহাজ্ব ডাঃ কবির আহমেদ সাহেবের নিরবিচ্ছিন্ন কর্মজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মাইনরিটি রিলিফ সোসাইটির উদ্যোগে উত্তর ২৪ পরগনার আমিনপুর বাজারে অনুষ্ঠিত হলো এক বৃহৎ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। শিবিরের পাশাপাশি অংকন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে প্রায় ৫০০ জন গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু পরিষেবা প্রদান করা হয়। কৃতী ছাত্র-ছাত্রীদের মানপত্র ও মেডেল প্রদান করা হয় এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়েজুল হক। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ও ফ্রন্টপেজ গ্রুপ অফ এডুকেশনের চেয়ারম্যান মাওলানা মোহাম্মিদ কামরুজ্জামান, শাসন থানার আইসি মোহাম্মদ সানি, পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রিয় মল্লিক, ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাইনরিটি রিলিফ সোসাইটির সম্পাদক আলহাজ্ব হাফেজ আজিজুদ্দিন এবং সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শাহজাহান।
ডাঃ কবির আহমেদ বলেন, “দীর্ঘ ২৫ বছর ধরে মানুষের চোখের আলো ফেরাতে পেরে আমি মানসিকভাবে তৃপ্ত।”

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.