স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে মানবে না নির্বাচন কমিশন
বঙ্গ দর্পণ অনলাইন: স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-এর নথি হিসাবে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ, শুধুমাত্র নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যায় এমন নথিই এসআইআরে গ্রহণযোগ্য। স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যের বাসিন্দাদের জন্য হলেও এটি নাগরিকত্বের প্রমাণ নয়।
সম্প্রতি সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠকে কমিশন স্পষ্ট করে জানায়, এসআইআরের নির্ধারিত নথির বাইরে অন্য কোনও নথি গ্রহণ করতে হলে তার নাগরিকত্ব প্রমাণের ক্ষমতা থাকতে হবে। পশ্চিমবঙ্গের প্রস্তাবে স্বাস্থ্যসাথী কার্ডের কথা উঠলেও তা বাতিল করে কমিশন।
আগামী মাসে পুজোর পরই দেশজুড়ে শুরু হতে পারে এসআইআর প্রক্রিয়া। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।