Tranding
আর্ন্তজাতিক / September 9, 2025

ব্রিটেনে ইতিহাস: প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

বিশেষ প্রতিবেদন, বঙ্গদর্পন:
ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ৫ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় বড় রদবদল করেন। পরিবর্তনের অংশ হিসেবে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলরের দায়িত্বে থাকা শাবানা মাহমুদকে নিয়োগ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাবানা মাহমুদ হলেন ব্রিটিশ ইতিহাসে প্রথম মুসলিম নারী, যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন। পাকিস্তানি বংশোদ্ভূত এই মন্ত্রী এতদিন অভিবাসন, আরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করেছেন।

স্বরাষ্ট্র দপ্তর এক সরকারি বিবৃতিতে জানায়:
“দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে সুরক্ষা দিয়ে এসেছেন। আজ আমরা এক নতুন অধ্যায় শুরু করছি, তাই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত শাবানা মাহমুদকে স্বাগত জানাচ্ছি।”

২০২৪ সালের জুলাই মাসে বার্মিংহামের লেডিউড থেকে পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। লেবার পার্টির নেত্রী হিসেবে তার উত্থান আজ তাকে ব্রিটিশ মন্ত্রিসভা ও সরকারের এক গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত করেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.